1 Answers

ধর্মীয় সংস্কারের একটি অন্যতম সংস্কার হচ্ছে অন্নপ্রাশন। যার মাধ্যমে একটি শিশু প্রথম মুখে ভাত তুলে নেয়। রীতিনীতি অনুযায়ী অপুর মামা তার ভাগ্নেকে ভাত খাওয়ানোর জন্য আগের দিনই এসে উপস্থিত হয়। তারপর দিন মানে অন্নপ্রাশনের দিন সকালে স্নান করে সকলের উপস্থিতিতে পুরোহিত কর্তৃক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রথমে ভাগ্নেকে কোলে নিয়ে বসে। অপুর মা সেদিন সকালেই নিয়মানুযায়ী পায়েস ও খিচুরি রান্না করে ঠাকুরের কাছে ভোগ দেয়। ঠাকুরের ভোগ শেষ করে ঠাকুরের প্রসাদ হিসেবে একটি ছোট্ট কাঁসার বাটিতে করে একটু পায়েস নিয়ে আসে অপুর মুখে দেওয়ার জন্য। তখন মামা প্রথমেই পায়েসের বাটি থেকে একটু পায়েস হাতে নিয়ে অপুর মুখে দিতেই অপু জিভ দিয়ে চেটে চেটে খেতে থাকে। পাশে থেকে অন্যরা তখন বলতে থাকে। 'দেখ কীভাবে খাচ্ছে' তখন মামা অপুর মুখে আর একটু পায়েস দেয়। তারপর সকলের উলুধ্বনির মাধ্যমে অপুর মামা অপুকে কোলে নিয়ে ওঠে ও অন্নপ্রাশন পর্বটি শেষ করে।

 

5 views

Related Questions