1 Answers
এ মহাবিশ্বের সবকিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি তাঁর সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদে-আপদে রক্ষা করেন, প্রয়োজনে সৃষ্টি ও ধ্বংস করেন। দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তাঁর সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন। যারা সৎপথে চলেন ঈশ্বর তাদের ভালোবাসেন। তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের ঈশ্বর পছন্দ করেন না বরং শান্তি দিয়ে থাকেন। কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষা করেন। তিনি তাঁর সৃষ্টির মধ্যে সব সময় অবস্থান করেন। অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন, এ কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিরাজ করছে। স্রষ্টা হিসেবে ঈশ্বর জীবকুলের উপর প্রভুত্ব করেন। জীব, বস্তু সকল কিছুর তিনিই নিয়ন্ত্রক। স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টারও কোনো অস্তিত্ব থাকে না। উদ্দীপকের পারমিতা অর্পিতার প্রশ্নের উত্তরে মূলত স্রষ্টার এসব ভূমিকার কথাই বলেছেন।