1 Answers

শ্রদ্ধেয় কল্যাণশ্রী মহাস্থবির যে নির্বাণে উপনীত হয়েছেন তা 'পরম সুখকর'- এ বক্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত।

উদ্দীপকে শ্রদ্ধেয় কল্যাণশ্রী মহাস্থবির সব ধরনের কামনা, বাসনা, আসক্তি মুক্ত হয়ে সাধনায় সফল হন। নব্বই বছর বয়সে তিনি পরিনির্বাণ লাভ করে মুক্ত মহাপুরুষে উপনীত হন। অর্থাৎ অনুপাদিসেস নির্বাণ লাভ করেন।

নির্বাণদর্শী মুক্ত পুরুষ পঞ্চস্কন্ধের বিনাশ করে যখন পরিনির্বাণ প্রাপ্ত হন তখন তাকে অনুপাদিসেস নির্বাণ বলে। পঞ্চস্কন্ধসমূহ ত্যাগ করে জন্ম-মৃত্যুর নিরোধ অবস্থায় অনুপাদিসেস নির্বাণ। এই নির্বাণ লাভ হলে আর জন্মগ্রহণ করতে হয় না। এতে সব সুখ-দুঃখের উপশম হয়। সুখ-দুঃখের উপশমই পরম সুখ। এ প্রকার নির্বাণের কোনো পরিণাম নেই। এর অবস্থা বর্ণনানীত। অনন্ত সংসার প্রবাহের এখানেই অবসান হয়। এ জন্য বুদ্ধ বলেছেন, 'নিব্বানং পরমং সুখং' অর্থাৎ নির্বাণই পরম সুখ। এই অনুপাদিসেস নির্বাণ কোনো প্রকারে লভ্য নয়। কোনো শাশ্বত পদার্থের উচ্ছেদও নয়। এর কোনো বিনাশ নেই। এই নির্বাণ লাভে সম্পূর্ণ নির্বাপিত হওয়া যায়। যা পরম সুখকর।

ওই বলা যায়, উদ্দীপকের শ্রদ্ধেয় কল্যাণশ্রী মহাস্থবির উক্ত অনুপাদিসেস নির্বাণে উপনীত হয়েছেন যা 'পরম সুখকর।'

5 views

Related Questions