1 Answers

শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহাথের সোপাদিসেস নির্বাণ লাভ করেছেন। 

পঞ্চস্কন্ধ বিদ্যমান অবস্থায় দুঃখসমূহের বিনাশ করে কোনো সাধক পুরুষ নির্বাণের জ্ঞান উপলব্ধি করলে তাকে সোপাদিসেস নির্বাণ বলে। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান- এই পাঁচটিকে বৌদ্ধ পরিভাষায় পঞ্চস্কন্ধ বলে। জীবিত অইৎ সোপাদিসেস নির্বাণ লাভ করেন। তিনি নির্বাণ প্রত্যক্ষ করেন, তৃষ্ণামুক্ত হন। কিন্তু জীবিত থাকেন বিধায় জরা, ব্যাধি, আনন্দ-বেদনা রহিত নন। তবে বর্তমান জন্মই তাঁর শেষ জন্ম। তিনি চতুরার্য সত্য সম্যকরূপে প্রত্যক্ষ করেছেন, আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে ধ্যান-সমাধি দ্বারা সাধনার মাধ্যমে মার্গ ফল লাভ করেছেন।

উদ্দীপকের শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহাথের গভীর ধ্যানসাধনায় মগ্ন থাকেন। তিনি সুশৃঙ্খল জীবনযাপন করে লোেভ, হিংসা, মোহ থেকে মুক্ত হন। তিনি ধ্যান সাধনার মাধ্যমে সোপাদিসেস নির্বাণ লাভ করেছেন। এ জন্য তিনি পঞ্চস্কন্ধ বিদ্যমান অবস্থায় দুঃখসমূহের বিনাশ করে সুশৃঙ্খল জীবনযাপন করেন।

4 views

Related Questions