1 Answers
কঠোর সাধনার মাধ্যমে পারমীপূরণ করলে মনীষা নির্বাণ লাভ করতে পারবে।
নির্বাণ শব্দের অর্থ 'নির্বাপিত হওয়া'। বৌদ্ধশাস্ত্রে নির্বাণ বলতে তৃষ্ণার ক্ষয় বোঝায়। নির্বাণ তথাগত বুদ্ধ আবিষ্কৃত শ্রেষ্ঠ তত্ত্ব। পণ্ডিত ও দার্শনিক সমাজে বুদ্ধের এ তত্ত্ব ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নির্বাণ এক লোকোত্তর অভিজ্ঞতা। সাধারণ উপলব্ধি বা ভাষা দিয়ে নির্বাণের প্রাপ্তি 'পরম সুখ' বুঝতে পারা সম্ভব নয়। নির্বাণ সহজবোধ্য না হলেও বুদ্ধ নির্বাণ লাভের উপায় প্রদর্শন করেছেন। নির্বাণ লাভ করতে হলে- নির্বাণ লাভের ইচ্ছা ও চেতনা মনে জাগ্রত করে কুশলকর্ম সম্পাদন করতে হবে। বুদ্ধ নির্দেশিত আর্য অষ্টাঙ্গিক মার্গ সাধনা, ব্রহ্মচর্য পালন করতোন-সমাধির অনুশীলনই হলো চিত্ত সংযমের প্রধান উপায়। জন্ম- জন্মান্তরব্যাপী কুশলকর্ম করে পুণ্য ফল অর্জন এবং চারি আর্যসত্য সম্পর্কে সম্যক জ্ঞান প্রাপ্ত হয়ে নির্বাণের পথে অগ্রসর হয়। আর্য- অষ্টাঙ্গিক মার্গ মানুষ সৎপথে পরিচালিত করে নির্বাণ লাভে সহায়তা করে।