1 Answers
সাগর আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমেই জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারবে।
জাহান্নাম অতীব ভয়ানক বিভীষিকাময় শাস্তির ও দুঃখময় এবং যন্ত্রণাদায়ক স্থান। এটি ভীষণ জ্বলন্ত অগ্নিকাণ্ড। দুষ্কৃতকারীদের শাস্তির স্থান হলো এ জাহান্নাম। সাগর নিয়মিত নামায আদায় করে না এবং রোযাও রাখে না। অর্থাৎ সে আল্লাহ প্রদত্ত ও রাসুল (স.) প্রদর্শিত পথে জীবন পরিচালনা করে না। তাই জাহান্নামের শাস্তিই তার প্রাপ্য।
অতএব, সাগর যদি দুনিয়ার জীবনে আল্লাহ প্রদত্ত ও রাসুল (স.) প্রদর্শিত পথে জীবন পরিচালনা করে তাহলে সে জাহান্নামের শাস্তির ভয়াবহতা হতে আত্মরক্ষা করতে পারবে।
5 views
Answered