1 Answers

মানবজীবনে সত্য-মিথ্যার প্রভাব গুরুত্বপূর্ণ। মারুফ সত্যবাদিতার সাথে জীবনযাপন করলে ধ্বংসের হাত থেকে বাঁচতে পারত। মহানবি (স.) বলেন, "সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ডেকে আসে ধ্বংস।" মারুফ এ হাদিসের আলোকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমল করলে ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে সুন্দর জীবনযাপন করতে পারত। সে মিথ্যা না বলে সত্য বলে পাপমুক্ত হলে ধ্বংস হতো না। মিথ্যাবাদী সমাজে গ্রহণযোগ্য নয়। সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে হলে সমাজের মানুষের মাঝে সততার সাথে অবস্থান করতে হবে। সে পরিবারের অন্য সকল সদস্যের মতো ইসলামি জীবনযাপন করলে ধ্বংস হতো না। তার মিথ্যার আশ্রয় তাকে ধ্বংস করেছে। এখন সে মিথ্যা পরিহার করে সত্য গ্রহণ করলে ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবে। 

5 views

Related Questions