1 Answers
উদ্দীপকে উল্লিখিত মারুফের চরিত্রে আমরা তাকওয়ার অভাব লক্ষ করি। তাকওয়ার অভাব মারুফ সাহেবকে বেপরোয়া জীবনযাপনে আকৃষ্ট করেছে।
তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি, পরহেজগারী, আত্মশুদ্ধি, বিরত থাকা এবং নিজেকে বিপদ থেকে রক্ষা করা। আল্লাহকে ভয় করার অর্থ আল্লাহর নির্দেশ মেনে চলা। ইসলামি জীবনদর্শনে তাকওয়াই সব সদগুণের মূল। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। যার মধ্যে তাকওয়া নেই, সে যেকোনো ধরনের পাপকাজ করতে পারে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি আমাদের ভালোমন্দ বুঝবার ও কাজ করার ক্ষমতা দান করেছেন। তিনি সবকিছু দেখেন, আমাদের অন্তরের খবরও জানেন। শেষ বিচারের দিনে তাঁর কাছে ভালোমন্দ কাজের জবাবদিহি করতে হবে। ভালো কাজের পুরস্কার ও মন্দকাজের শাস্তি দেওয়া হবে। যার মধ্যে এ অনুভূতি আছে সে আল্লাহর ভয়ে পাপকর্ম থেকে দূরে থাকে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে কেউ বাহ্যিকভাবে চরিত্রবান বলে অভিহিত হতে পারে। কিন্তু অন্তরে তাকওয়া না থাকলে সত্যিকারভাবে সদগুণাবলির অধিকারী হতে পারে না।