1 Answers
করিম একজন সাধারণ কৃষক হওয়া সত্ত্বেও তার ক্ষুদ্র উপার্জনে তার পরিবারে কোনো প্রয়োজন অপূর্ণ থাকে না। কারণ করিম নিজ পরিশ্রম দ্বারা সৎপথে উপার্জন করে। আল্লাহর নিয়ামত করিমের প্রয়োজন বা অভাবকে পূর্ণ করে দেয়। আর আল্লাহর নিয়ামত সীমাহীন। আল্লাহ তায়ালা পার্থিব জীবন দিয়েছেন বান্দাকে পরীক্ষার জন্য। কে তার আদিষ্ট পথ চলে। আর কে তা ভঙ্গ করে তা দেখার উদ্দেশ্য। আর আল্লাহর দেখানো পথ হলো হালাল পন্থায়। হালাল বস্তু ভোগ করা এবং হারামকে ত্যাগ করা। কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত হালাল বস্তু, কাজ ও কথা সবই বৈধ। আর এক্ষেত্রে কখনো অভাব ঘটে না। কেননা পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত, সীমাহীন। যা নিয়ামত হিসেবে পরিচিত। আল্লাহ তায়ালা বলেন - وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا
অর্থাৎ, “তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুনে তা শেষ করতে পারবে না।" (সূরা ইবরাহিম : ৩৪)
যেহেতু করিম কৃষিকাজ করে, সেহেতু তার পূর্ণ উপার্জন হলো হালাল। তার উপার্জিত বস্তু তথা ফসলও হালাল। তার এ নিয়ামতে কখনো অভাব দেখা দিবে না। আল্লাহ তায়ালা প্রয়োজনীয় সকল কিছুর স্রষ্টা। তিনি বান্দার সময়ের প্রেক্ষিতে কী প্রয়োজন, কতটুকু প্রয়োজন সবকিছু অবগত আছেন। সুতরাং সব ভালো কাজের সাথে আল্লাহ তায়ালা আছেন।