1 Answers
উদ্দীপকের করিমের বিশ্বাস করে মৃত্যুর পর ইহজীবনের সকল কাজের হিসাব দিতে হবে। তাই সে কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে এবং অন্যদেরও এ পথে দাওয়াত দেয়। বেলাল আখিরাতে বিশ্বাস করার কারণে শুধুমাত্র আল্লাহর সামনে মাথানত করে। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। আখিরাতে বিশ্বাসী ব্যক্তিকে জান্নাতে প্রবিষ্ট করানো হবে। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়াই যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। এটাই মহাসাফল্য। (সূরা আল-বুরুজ : ১১)
আল্লাহ তায়ালা পারকালে মানুষের সামান্যতম ভালো বা মন্দ কাজ সবই প্রদর্শনে করবেন। অত:পর এগুলোর পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। আল্লাহ তায়ালা বলেন, "কেউ অণু পরিমাণ সৎকর্ম করলেও তা সে দেখতে পাবে। আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলেও তাও সে দেখবে।" (সূরা আল-যিলযাল: ৭-৮)
উদ্দীপকের করিমের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস এবং সে অনুযায়ী আমল করার কারণে সে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে এবং জান্নাত লাভ করবে।