1 Answers
মেলান্দহের বায়ু দূষণের ফলে পরিবেশ দূষণ সমস্যা সমাধানে আইনগত ব্যবস্থা নেওয়া যথেষ্ট বলে আমি মনে করি না।
কোনো দেশের অগ্রগতিতে সে দেশের শিল্প প্রধান ভূমিকা রাখলেও পরিবেশ দূষণ শিল্পের উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। কিন্তু উপযুক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিবেশের ওপর শিল্পের ক্ষতিকর প্রভাব কমানো যায়। উদ্দীপকে জামালপুরের মেলান্দহতে অবস্থিত শিল্পকারখানায় ধোঁয়া নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা নেই। সেখানে শিল্পকারখানার নিঃসৃত ধোঁয়া বাতাসের সাথে মিশে যাচ্ছে। ফলে বায়ু দূষণ হচ্ছে। এর মূল কারণ বায়ু দূষণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের অভাব।
জামালপুরের মেলান্দহতে বায়ু দূষণ রোধে স্থানীয় প্রশাসনের উচিত আইনগত পদক্ষেপ নেওয়া। শুধু আইনগত পদক্ষেপ নিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। স্থানীয় জনগণের মধ্যে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো, ব্যবসায়ীদের পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা ও যথাযথ ধোঁয়া নিষ্কাশনের ব্যবস্থা নিলে এ সমস্যার সমাধান করা যাবে। সুতরাং, শুধু আইনগত পদক্ষেপের মাধ্যমে নয়, সকলের দলগত প্রচেষ্টার মাধ্যমে জামালপুরের মেলান্দহতে সমস্যা সমাধান করা সম্ভব।