1 Answers

শিহাব খারাপ কাজ করতে করতে তার আত্মা কলুষিত হয়ে গেছে। তার মামা তার এ অবস্থার কথা জেনে তাকে বলেন, "যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে ব্যর্থ সে দূর্ভাগা। সে কখনো সফলতা লাভ করতে পারে না। বস্তুত আত্মশুদ্ধি হলো সফলতা লাভের মাধ্যম। ইহজীবনে আত্মশুদ্ধি মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। শিহাবের মামার এ উপদেশ বাস্তবায়ন করতে চাইলে তার যা করণীয় তা হলো-

১. প্রথমত শিহাবকে সব ধরনের খারাপ কাজ ত্যাগ করতে হবে; 

২. শিহাবকে সকল প্রকার খারাপ চিন্তা ও মন্দ অভ্যাস বর্জন করতে হবে; 

৩. সর্বদা সৎকর্ম, সৎচিন্তা, নৈতিক ও মানবিক আদর্শে নিজ চরিত্র গড়ে তোলার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করতে হবে; 

৪. মহানবি (স.) বলেন, "প্রত্যেক বস্তুরই পরিষ্কারক যন্ত্র রয়েছে। আর অন্তর পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর যিকির। বেশি বেশি আল্লাহর যিকির করলে অন্তরের কালো দাগ দূর হয়ে যায়। যিকিরের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। অতএব শিহাবকে আল্লাহর যিকির-এ মশগুল হতে হবে। 

৫. এছাড়াও শিহাব তাওবা, ইস্তিগফার, তাওয়াক্কুল, ইখলাস, সবর, শোকর, কুরআন তিলাওয়াত ও সালাত আদায় ইত্যাদির মাধ্যমেও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে।

 

5 views

Related Questions