1 Answers
উপাসনা হচ্ছে বিশেষ ঈশ্বরের গুণগান করার রীতি। এটি ঈশ্বরের সান্নিধ্য লাভের একটি মাধ্যম বা পথ।
উপাসনা করার বিভিন্ন উপায় রয়েছে। এ উপায়গুলো হচ্ছে পূজা, জপ, ধ্যান বা যোগসাধনা, তন্ত্র সাধনা প্রভৃতি। এছাড়াও দেব-দেবীর উদ্দেশ্যে মন্ত্র পাঠ, প্রার্থনা মন্ত্র, পুষ্পাঞ্জলি প্রদান, প্রণামমন্ত্র পাঠ, আরতিগান, কীতন প্রভৃতি উপাসনার উপায় হিসেবে ধরা হয়। এ বাহ্য আচরণের মাধ্যমে মূলত অন্তরের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা ইষ্ট দেবতা বা দেবীর উদ্দেশ্যে প্রকাশ করা হয়। উপাসনা ও প্রার্থনার জন্য হিন্দু ধর্মগ্রন্থে অনেক মন্ত্র বা শ্লোক রয়েছে। সেগুলো আবৃত্তি করে উপাসনা করা হয় বা প্রার্থনা জানানো হয়।
4 views
Answered