1 Answers

উদ্দীপকের প্রাণেশের মতো উপাসনা করতে হলে আমাদের উপাসনার সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে।

উপাসনার বিভিন্ন উপায় আছে। এ উপায়গুলোর মধ্যে রয়েছে পূজা করা, জপ-ধ্যান বা যোগসাধনা। এছাড়াও দেব-দেবীর উদ্দেশ্যে মন্ত্র পাঠ, প্রার্থনা মন্ত্র, পুষ্পাঞ্জলি প্রদান, প্রণামমন্ত্র পাঠ, আরতি গান,, কীর্তন প্রভৃতি উপাসনার উপায় হিসেবে ধরা হয়। যা উদ্দীপকের প্রাণেশ যথাযথভাবে পালন করছেন। এগুলোর মধ্য থেকে প্রাণেশের মতো প্রথমেই আমাদের ঠিক করতে হবে আমরা কোনটি করব। তারপর আমরা প্রাণেশের মতো বাহ্য আচরণগুলোর মাধ্যমে অন্তরের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা ইষ্ট দেবতা বা দেবীর উদ্দেশ্যে প্রকাশ করব। উপাসনা ও প্রার্থনার জন্য হিন্দু ধর্মগ্রন্থে যেসব মন্ত্র বা শ্লোক রয়েছে সেগুলো আবৃত্তি করে প্রাণেশের মতো পবিত্র শরীর ও মনে উপাসনা ও প্রার্থনা করব।

4 views

Related Questions