1 Answers

সঠিক যত্ন ও মা-বাবার সচেতনতার অভাবে অনিক কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। 

সাধারণত ভগ্ন পরিবার, পারিবারিক কলহ, বাবা-মার উদাসীনতা, সন্তান প্রতিপালন পদ্ধতি সঠিক না হওয়া, বংশগত কারণে একটি শিশু অপরাধের সথে যুক্ত হতে পারে। এ ধরনের শিশুদের যদি শাস্তি না দিয়ে সংশোধন করা হয় তবে তাদের অপরাধ জগৎ থেকে ফেরার সুযোগ তৈরি হয়।

অনিককে যদি তার বাবা-মা যথেষ্ট সময় দিতেন, তার চাহিদাগুলো পূরণ করতেন; তার সমস্যাগুলো শুনতেন ও সমাধানের চেষ্টা করতেন তবে অনিক পরিবার থেকে দূরে সরে বন্ধু-বান্ধবের সাথে বেশি সময় কাটাতো না। সে ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা তাও যদি তারা লক্ষ রাখতেন ও তাকে সঠিক উপায়ে প্রতিপালন করতেন তবে অনিক আজ অপরাধের সাথে যুক্ত হতো না। এ কারণে অনিকের বাবা মায়ের উচিত তাকে পর্যাপ্ত সময় দেওয়া। সঠিক পদ্ধতিতে তাকে প্রতিপালন করা। সব সময় অনিকের সমস্যাগুলো শোনা ও বন্ধুর মতো পাশে থেকে তার চাহিদাগুলো পূরণে সাহায্য করা।

উপরিউক্ত উপায়সমূহ অবলম্বন করলে অনিক কিশোর অপরাধের সাথে যুক্ত হতো না বলে আমি মনে করি।

5 views

Related Questions