1 Answers
উদ্দীপকের শ্রমিক অসন্তোষ বাংলাদেশের জাতীয় আয় বণ্টনের বৈষম্যমূলক পরিস্থিতির ফলেই সৃষ্টি হয়েছে।
বাংলাদেশে প্রধানত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদায়ান। তবে অর্থনীতির কিছু খাতে বিশেষত সেবা খাতে সরকারি মালিকানাও নিয়ন্ত্রণ রয়েছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো পুঁজিপতির দ্বারা শ্রমিকের শোষণ। এ কারণে আয় বৈষম্যও প্রকট আকার ধারণ করে থাকে। উদ্দীপকে দেখা যায়, জনাব হাসান চৌধুরী নিজস্ব অর্থায়নে ২টি গার্মেন্টস পরিচালনা করেন। পোশাক খাতে তার এ ব্যবসায়ের অবদানও উল্লেখযোগ্য। বিদেশে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করলেও তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করেন না। ফলে গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা প্রায়ই আন্দোলন করে থাকে। জনাব হাসান চৌধুরী প্রথমে দাবি মানার আশ্বাস দিলেও পরে শ্রমিকদের দাবিয়ে রাখতে তৎপর হন। এ পরিস্থিতির জন্য বাংলাদেশের জাতীয় আয় বণ্টন ব্যবস্থাই দায়ী। এর আওতায় শ্রমিকদেরকে প্রাপ্য ও ন্যায্য মজুরি দেওয়া হয় না। তার প্রাপ্য মজুরির একটি বড় অংশ পুঁজিপতিদের কাছে সুদ ও মুনাফা হিসেবে সঞ্চিত হয়। অর্থাৎ জাতীয় আয়ের বৃহত্তর অংশ অল্পসংখ্যক বাক্তি বা গোষ্ঠী ভোগ করে এবং ক্ষুদ্রতর অংশ বণ্টিত হয় বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে। আয় বণ্টনের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো বাংলাদেশেও শ্রমিকদের মজুরির নিম্নহার এবং উদ্যোক্তাদের মুনাফার উচ্চহার লক্ষণীয়। অর্থনীতির খাতসমূহের অধিকাংশই বেসরকারি নিয়ন্ত্রণাধীনে থাকায় বাংলাদেশে আয় বৈষম্য বেশ প্রকট। ফলে শ্রমিকশ্রেণি ন্যায্য পাওনা না পাওয়ায় প্রায়ই বিশৃঙ্খলা ও অসন্তোষ সৃষ্টি করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শ্রমিক অসন্তোষ বাংলাদেশের জাতীয় আয়ের বণ্টন পরিস্থিতির বৈষম্যমূলক আচরণের কারণেই সৃষ্ট।