1 Answers
বিজয়দের বাজারের মন্দিরের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানটি হচ্ছে নামযজ্ঞানুষ্ঠান।
বিজয়দের বাজারের মন্দিরের মাঠে ৩২ প্রহরব্যাপী একটি অনুষ্ঠান। চলছে। এতে সারাক্ষণ হরিনাম হচ্ছে। ভেদাভেদ ভুলে দূর-দূরান্ত থেকে লোক এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। লোকে লোকারণ্য হয়ে গেছে মন্দিরের মাঠ।
শ্রীকৃষ্ণ ভগবানের অবতাররূপে জন্মগ্রহণ করেন। তিনি মানুষের জন্ম মৃত্যুর ব্যাখ্যা দেন। শ্রীকৃষ্ণের উপদেশ বাণী থেকে মানবজাতি আত্মার মুক্তি লাভের চেষ্টা করে। হিন্দুরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিলে তিনি খুশি হন আর তাতে পূণ্য হয়। এজন্য জাতি বর্ণ নির্বিশেষে শ্রীকৃষ্ণের নাম যজ্ঞানুষ্ঠানে একত্রিত হয়ে বিভিন্ন সুরে, ছন্দে, তালে কৃষ্ণনাম জপ করে এবং কৃষ্ণনামের কীর্তন করে। সামাজিকভাবে এ নামযজ্ঞানুষ্ঠানটি তাৎপর্য বহন করে। এ অনুষ্ঠান উপলক্ষে মানুষ দূর-দূরান্ত থেকে আসে এক উদ্দেশ্য নিয়ে। যার ফলে মানুষের মধ্যে মিলনমেলা তৈরি হয়। নানা জাতি, নানা বর্ণের মানুষ ভেদাভেদ ভুলে দূর-দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে।
তাই বলা যায় যে, বিজয়দের বাজারে মন্দিরের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানটির মাধ্যমে জাতীয় সংহতি গড়ে উঠা সম্ভব বলে আমি মনে করি।