1 Answers
সততা সর্বোত্তম উপায়-উক্তিটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো : সততা একটি মহৎ চারিত্রিক গুণ। সৎকর্মের দ্বারা সহজে সবার মন জয় করা সম্ভব হয়। সৎব্যক্তি সকলের আস্থাভাজন হয়ে ওঠেন। সৎকর্মের প্রভাবে জগতে খ্যাতিলাভ করা যায়। বৌদ্ধধর্মের ইতিহাসে ক্রীতদাসী পূর্ণিকা সৎ চেতনার দ্বারা এক উদকশুদ্ধি ব্রাহ্মণকে স্বমতে আনতে সমর্থ হন এবং এর মাধ্যমে দাসত্ব থেকে মুক্তি পান। পরবর্তীতে তিনি সঙ্ঘে প্রবেশ করে অর্হত্ব ফল লাভ করেন। অর্থাৎ সৎ চেতনা ও কুশলকর্মের দ্বারা তিনি জগতে খ্যাতি লাভ করতে পেরেছিলেন। এক্ষেত্রে বলা যায়, সততার মাধ্যমে পুণ্যকর্ম সাধন হয় এবং এর মাধ্যমে সহজেই জীবনে সাফল্য লাভ করা যায়। তাই সততাই সর্বোত্তম উপায়।
5 views
Answered