1 Answers

উদ্দীপকের রথিন বাবু নিজের জীবনকে সুন্দর ও কল্যাণকর করার জন্য ধর্মীয় বিধিবিধান পালন করে।

ব্যক্তিমাত্রই জীবনকে সুখী ও কল্যাণকর করতে সচেষ্ট। এর জন্য একান্তভাবে প্রয়োজন ধর্মাচার ও ধর্মানুষ্ঠান পালন করা। আমরা জানি, ধর্মাচার ও ধর্মানুষ্ঠান একই সুতোয় গাঁথা। অর্থাৎ ধর্মাচার পালন করতে হয় ধর্মানুষ্ঠানের মধ্য দিয়ে। আবার ধর্মানুষ্ঠান করতে হলে ধর্মাচার অবশ্য কর্তব্য। ধর্মাচার ব্যতীত ধর্মানুষ্ঠান হয় না। ধর্মাচার মানুষকে নম্র, ভদ্রা ও বিনয়ী করে। মানবিক মূল্যবোধের এ নীতির জন্য ধর্মাচার অনুসরণ করতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত - মাঙ্গলিক যেসব আচার-অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলোই ধর্মাচার। অপরদিকে, ঈশ্বর কিংবা দেবদেবীর স্তব-স্কৃতি, প্রশংসা করে যেসব অনুষ্ঠান করা হয় তা-ই ধর্মানুষ্ঠান।

5 views

Related Questions