1 Answers
উদ্দীপকটির শেষ উক্তিটির বিশ্লেষণ হলো-
বিবেক হলো মানুষের অন্তরের গোপন অন্তঃস্থল এবং ঈশ্বরের পবিত্র মন্দির। বিবেক দ্বারা মানুষ ঈশ্বরের আজ্ঞাগুলো সুন্দরভাবে পালন করে। বিবেক গঠিত হয় মূল্যবোধের সমন্বয়ে। বহিঃপ্রভাবিত মূল্যবোধ বিবেক গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।' বহিঃপ্রভাবিত মূল্যবোধ হলো পারিবারিক ও সামাজিক নিয়মনীতি মেনে চলা, ঈশ্বরের প্রত্যাদেশ, মানবপ্রেম। এ মূল্যবোধ দিয়ে মানুষের মাঝে ঈশ্বরপ্রেম ও মানবপ্রেম প্রবল হয়। মি. টনি বহিঃপ্রভাবিত বিবেক দ্বারা গঠিত। তার মধ্যে ঈশ্বরপ্রেম ও মানবপ্রেম প্রবল, যা বহিঃপ্রভাবিত গঠিত বিবেকের বৈশিষ্ট্য।
মূলকথা: বহিপ্রভাবিত বিবেক দ্বারা মানুষের মধ্যে ঈশ্বরপ্রেম ও মানবপ্রেম গড়ে ওঠে।
4 views
Answered