1 Answers

উদ্দীপকের শেষ প্রক্রিয়াটিতে উদ্দীপনা পরিবহন প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে যা, স্নায়ুতন্ত্রের একক নিউরনের মাধ্যমে মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে পৌঁছায়। নিম্নে তা বিশ্লেষিত হলো।

স্নায়ুতন্ত্রের গাঠনিক একক নিউরন। এটি বিভিন্ন স্নায়ু উদ্দীপনা বহনে ভূমিকা পালন করে। একটি নিউরনের তিনটি অংশ। যথা- ডেনড্রাইট, কোষদেহ ও অ্যাক্সন। একটি নিউরনের অ্যাক্সনের সঙ্গে অন্য একটি নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকে। এভাবে একাধিক নিউরন যুক্ত হয়ে গঠন করে স্নায়ুতন্ত্র। পর পর দু'টি নিউরনের সংযোগস্থল অর্থাৎ অ্যাক্সন ও ডেনড্রাইটের সংযোগস্থলকে বলা হয় সিন্যাপস।
সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ-রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। উদ্দীপনা তৈরির ক্ষেত্রে নিউরন প্রথমে গ্রাহক অঙ্গ থেকে অনুভূতি সিন্যাপসের মাধ্যমে পরবর্তী নিউরনের ডেনড্রাইটে পৌঁছে দেয়। তারপর ডেনড্রাইট থেকে কোষদেহে এবং সেখান থেকে অ্যাক্সনে যায়। এভাবে একে একে ঐ অনুভূতি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। পরবর্তীতে জ্ঞানবাহী নিউরন ঠিক একইভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে।
এভাবে মানবদেহে উদ্দীপনা বাহিত হয়।

5 views

Related Questions