1 Answers
নিতু সুতি ও ফ্ল্যাক্স তন্তুর কাপড়ে ব্লক প্রিন্ট করার জন্য স্থির করে। পোড়ানো পরীক্ষার সাহায্যে সুতি ও ফ্ল্যাক্স তন্তু শনাক্ত করা যায়। এক্ষেত্রে কাপড়ের টানা সুতা হতে দুই একটা সুতা নিয়ে পাক খুলে আগুনের শিখায় ধরে প্রজ্বলনের নমুনা ও ছাই পর্যবেক্ষণ করতে হবে এবং গন্ধ লক্ষ করতে হবে। তুলা ও ফ্ল্যাক্স তন্তুর ক্ষেত্রে শিখাসহ তন্তু প্রজ্বলিত হয় এবং সংকুচিত হয় না। শিখার ভেতর দ্রুত পোড়ে এবং হলুদ বড় শিখা দেখা যায়। তন্তু শিখা থেকে সরিয়ে আনার পরও পুড়তে থাকে। তুলা ও ফ্ল্যাক্স তন্তুতে কাগজ পোড়ার মতো গন্ধ বের হয়। এতে পালকের মতো হালকা, নরম, ধূসর রঙের অবশিষ্টাংশ থাকে।
4 views
Answered