1 Answers

উদ্দীপকে ব্যাপনের কথা বলা হয়েছে। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ববিশিষ্ট দ্রবণ হতে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলে। এই প্রক্রিয়া উদ্ভিদের মূলরোম দ্বারা পানি ও খনিজ লবণ পরিশোষণে ভূমিকা রাখে। উদ্ভিদের পাতায় পানির ঘাটতি হলে এই ব্যাপক প্রক্রিযায় পাশের কোষ থেকে পানি টেনে নেয়। আবার উদ্ভিদের লবণ শোষণ অঞ্চলের কোষরসে কোনো আয়নের ঘনত্ব মাটিতে অবস্থিত ঐ আয়রনের ঘনত্ব হতে কম হলে আয়নটি মাটি হতে কোষরসে প্রবেশ করে। শোষণকৃত এই খনিজ লবণ ও পানি উদ্ভিদের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় যার মাধ্যমে উদ্ভিদ বেচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য ও শক্তি উৎপন্ন করে। আবার উদ্ভিদের উপর সমগ্র জীবজগত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য ও শ্বসনের জন্য প্রয়োজনীয় O2 এর জন্য নির্ভরশীল।

সুতরাং আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যাপন প্রক্রিয়াটি জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions