1 Answers
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 'N' সম্পদ তথা পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনবসতিপূর্ণ বাংলাদেশে খাদ্য, পানি ও অন্যান্য নিরাপত্তা বিধান করা অত্যন্ত কঠিন। দেশে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তার স্থায়ী সমাধানে তাই সকলকে কাজ করতে হবে। উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট-২ এ সম্পদ 'M' বা কৃষিজ সম্পদকে উৎপাদনশীল করতে সম্পদ 'N' তথা পানি সম্পদের 'সদ্ব্যবহার করতে হবে। কেননা কৃষিজ সম্পদের উৎপাদন পানির সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। কৃষিজ সম্পদের উৎপাদনের ওপরই খাদ্য নিরাপত্তা নির্ভরশীল। দেশের পানি সম্পদকে মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কাজে লাগাতে একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক ধ্যানধারণা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং প্রযুক্তির ব্যবহারে যত্নবান হতে হবে। দেশের পানি সম্পদ সারা বছরের সকল চাহিদা পূরণে নিশ্চিত থাকলে দেশে কৃষি ও খাদ্য উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। এ কারণে প্রথমে পানির 'নিরাপত্তা বিধান করতে হবে। তবেই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। তাই বলা যায়, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।