ধর্মপথ অনুসরণ-অনুশীলনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ধর্মপথ অনুসরণ-অনুশীলনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মানুষ পরিবারবদ্ধ হয়ে বাস করে, আর পরিবারের সকল সদস্যের স্বার্থ একসূত্রে গাঁথা থাকে। তাই ধর্মপথ অনুসরণ তথা অনুশীলনের ক্ষেত্রে পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারে ধর্মপথ অনুশীলনের চর্চা থাকা আবশ্যক। পরিবারে যদি সর্বদা সত্য কথার চর্চা হয়, তাহলে সে পরিবারের কেউ মিথ্যার আশ্রয় নেবে না। পরিবারে যদি আত্মসংযম শেখানো হয়, লোভ দমন করার দৃষ্টান্ত থাকে, সে পরিবারে কেউ লোভী হবে না। সহমর্মিতা ও পরম সহিষ্ণুতা পারিবারিক জীবনের অতি প্রয়োজনীয় একটি নৈতিক মূল্যবোধ। পরিবারের সদস্যরা সততা, সত্যপ্রিয়তা, পরমতসহিষ্ণুতা ও মানবতায় ধর্মপথ অনুসরণ করলে পরিবার শান্তিপূর্ণ থাকবে। আর প্রতিটি পরিবার যদি ধর্মপথে চলে, তবে সমাজও ধর্মপথে চলবে।
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ধর্মপথ অনুসরণ-অনুশীলনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।