1 Answers
মিতুলের অনুশীলনকৃত আসনটি হচ্ছে বৃক্ষাসন। এই আসনটি অনুশীলনের ফলে মিতুলের ব্যক্তিজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে টাকা মিতুল বৃক্ষাসনের মাধ্যমে শরীরের বিভিন্ন দিক শতভাগ সুস্থ রাখতে পারবে। কারণ বৃক্ষাসনের মাধ্যমে শরীরের ভারসাম্য বৃদ্ধি পায়। পায়ের পেশি শক্ত ও পায়ে জোর পাওয়া যায়। এর ফলে চলাফেরার ক্ষমতা বাড়ে। কারণ মিতুল যখন এক পা তার বাম উরুতে ঠেকিয়ে নমস্কার ভঙ্গিতে হাত উপরের দিকে দশ সেকেন্ড রেখেছিল তখন তার শরীর বারবার দোল খেতে শুরু করে। কিন্তু মিতুল নিজেকে স্থির রাখার চেষ্টা করে। এভাবে তার শরীরে যেমন ভারসাম্য তৈরি হয় অন্যদিকে, এক পায়ে দাঁড়ানোর ফলে তার পায়ের পেশির ক্ষমতা বেড়ে যায়। নিয়মিত বৃক্ষাসন অনুশীলনের মাধ্যমে মিতুলের কোমরের ব্যথা দূর এবং মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। কারণ এক পায়ে দাঁড়ালে তার চাপ পড়ে কোমর এবং মেরুদণ্ডের উপর। তবে এটা নিয়মিত করার ফলে উভয় স্থান ব্যথামুক্ত এবং শক্তিশালী হবে।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, মিতুলের অনুশীলনকৃত বৃক্ষাসনটি তাকে ব্যক্তিজীবনে সুস্থ থাকতে সহায়তা করে।