1 Answers
উদ্দীপকে উল্লিখিত মিতুলের বাবার পরামর্শ একদম যৌক্তিক। কারণ আলোর অভাবে গাছটি ঝিমিয়ে পড়ছিল এবং আলোযুক্ত স্থানে গাছটি সরালে আবার সালোকসংশ্লেষণ ঘটবে এবং গাছটি আবার সতেজ হয়ে উঠবে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং CO2 থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, CO2 পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হারও বেড়ে যায়।
সুতরাং বাবার পরামর্শে মিতুল টবসহ গাছটিকে আলোযুক্ত স্থানে সরালে গাছের পাতা পর্যাপ্ত আলো পাবে এবং সালোকসংশ্লেষণে পর্যাপ্ত খাদ্য উৎপন্ন হবে। ফলে গাছটি আবার প্রাণবন্ত হয়ে উঠবে।