1 Answers

উদ্দীপকের জনাব আসলাম সাবানের মূল্য নির্ধারণে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের কথা বিবেচনা করেছেন।

 জনগণের মাথাপিছু আয় অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। মানুষের আয় বাড়লে খরচ করার সামর্থ্যও বাড়ে। তাই পণ্যের দাম ক্রেতাদের সামর্থ্যের মধ্যে থাকলে বিক্রি বাড়ে। ফলে মুনাফাও বাড়ে।

 উদ্দীপকের জনাব আসলাম সাবান উৎপাদনের সিদ্ধান্ত নেন। তিনি জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সাবানের দাম তুলনামূলক কম নির্ধারণ করেন। জনসাধারণের ক্রয়ক্ষমতার বিষয়টি অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। জনাব আসলামের ব্যবসায়ের উৎপাদিত পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় জনগণ স্বাচ্ছন্দ্যে সাবান কেনে। এতে তার একক প্রতি মুনাফা কম হলেও ব্যবসায়ে বিক্রির পরিমাণ বাড়ছে। ফলে মোট মুনাফাও বাড়ছে। তাই তিনি ব্যবসায়ে দ্রুত উন্নতি করেছেন। অতএব, অর্থনৈতিক পরিবেশ বিবেচনায় রেখে সাবানের কম দাম নির্ধারণ সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।

5 views

Related Questions