জনাব আসলাম পণ্যের উৎপাদন নির্বাচনে ব্যবসায় পরিবেশের কোন দিকটি গুরুত্ব দিয়েছেন? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
জনাব আসলাম পণ্যের উৎপাদন নির্বাচনে সামাজিক পরিবেশের ওপর গুরুত্ব দিয়েছেন।
এ ধরনের পরিবেশ একটি দেশের জাতি, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়। জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা প্রভৃতি এর উপাদান। ব্যবসায়ের ওপর এসব উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আছে।
উদ্দীপকের জনাব আসলাম বাংলাদেশে সাবান উৎপাদনের সিদ্ধান্ত নেন। এদেশের বৃহৎ জনগোষ্ঠীকে বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নেন। এতে তিনি সাবান উৎপাদনের ক্ষেত্রে জনসংখ্যাকে প্রাধান্য দিয়েছেন। এছাড়া, বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ হওয়ায় সাবান তৈরিতে তিনি শূকরের চর্বি ব্যবহার করেন না। তিনি সাবানটিকে হালাল বলে বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন। তার এমন কাজের পেছনে দেশের ধর্মীয় বিশ্বাসের প্রভাব আছে। ধর্ম ও জনসংখ্যা সামাজিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, জনাব আসলাম তার এ কাজে সামাজিক পরিবেশকে বিবেচনা করেছেন।