আলম সরকার ফার্ম প্রতিষ্ঠায় কোন ধরনের ব্যবসায়িক পরিবেশকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
আলম সরকার ফার্ম প্রতিষ্ঠায় ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে গুরুত্ব দিয়েছেন।
জনগণের আয় ও সঞ্চয়, ব্যাংক ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন প্রভৃতি অর্থনৈতিক পরিবেশের উপাদান। এ পরিবেশের উপাদান অনুকূলে থাকলে সহজে নতুন ব্যবসায় গঠন করা যায়।
উদ্দীপকের আলম সরকার সাভারে ডেইরি ফার্মের ব্যাপক প্রসার দেখে সেখানে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করতে চান। তিনি ফার্মটি স্থাপনের জন্য ব্যাংক ঋণকে গুরুত্ব দিয়েছেন। ব্যাংক ডেইরি ফার্ম গঠন ও পরিচালনা করতে সহজ শর্তে ও স্বল্প হার সুদে ঋণ দিয়ে থাকে। এ ধরনের ঋণ অর্থনৈতিক পরিবেশের উপাদান। এ ঋণ নিয়ে আলম সহজে ফার্ম গঠন করতে পারবেন, যা ব্যবসায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বলা যায়, আলম সরকার অর্থনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করতে চান।