1 Answers

উদ্দীপকে মি. সরকার ক্রেডিট কার্ড ব্যবহার করেন। যে কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয় এবং বিবিধ আর্থিক লেনদেন সম্পাদন করা যায় তাকে ক্রেডিট কার্ড বলে।

মি. সরকার জিনিসপত্র কেনাকাটা, টিকিট বুকিংসহ সকল কাজে বিশেষ কার্ড ব্যবহার করে থাকেন যার ফলে তার নগদ টাকা ব্যবহার করার প্রয়োজন হয় না। ব্যাংক তাকে একটা ঋণের সীমা ঠিক করে দিয়েছে। ব্যাংকে নিজস্ব ব্যালেন্স না থাকা স্বত্ত্বেও তিনি টাকা ব্যবহার, করতে পারেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিবিধ আর্থিক লেনদেন সম্পাদন করা যায়। নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। এরূপ কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়। এক্ষেত্রে একজন গ্রাহককে কত টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে তা নির্দিষ্ট করে দেয়া হয়ে থাকে। এ ঋণের সীমা গ্রহাক নির্দিষ্ট দোকান বা প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয়ের মূল্য পরিশোধ বাবদ ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকে মি. সরকার ক্রেডিট কার্ড ব্যবহার করেন।

5 views

Related Questions