1 Answers

উদ্দীপকে শাওন ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকটা করলেন। ঋণ সুবিধা সমন্বিত চুম্বকীয় শক্তিসম্পন্ন যে প্লাস্টিক কার্ড ব্যাংক তার গ্রাহকদের অর্থ উত্তোলন ও তহবিল স্থানান্তরের জন্য সরবরাহ করে, তাকে ক্রেডিট কার্ড বলে।

উদ্দীপকের শাওন যমুনা ফিউচার পার্কে গিয়ে একটি জিন্স প্যান্ট পছন্দ। করলেন। প্যান্টটির ক্রয়মূল্য দুই হাজার টাকা। তিনি নগদে মূল্য পরিশোধের পরিবর্তে বিক্রেতাকে একটি ইলেক্ট্রনিক কার্ড প্রদান করেন। দোকানদার মূল্য গ্রহণের জন্য নির্দিষ্ট মেশিনে কার্ডটি ঢুকিয়ে শাওনের হিসাব থেকে দুই হাজার টাকা কেটে রাখেন। পরবর্তীতে দোকানদার কার্ড সরবরাহকারী ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট সময় শেষে অর্থ আদায় করেন, যা ক্রেডিট কার্ড প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। সুতরাং বলা যায়, শাওন ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য কেনাকাটা করলেন।

4 views

Related Questions