1 Answers

আজহার আলী সাশ্রয়ীরূপে জমিতে সেচের ব্যবস্থা করেন। AWD সেচ পদ্ধতি একটি সেচ সাশ্রয়ী প্রযুক্তি। এই পদ্ধতিতে প্রতি কেজি ধান উৎপাদনে মাত্র ২০০০ লিটার পানি লাগে। এতে রোপণের আগে জমি সমতল করে ক্ষেতের ২-৩ জায়গায় গর্ত করে প্লাস্টিক/বাঁশের পাইপ খাড়াভাবে বসাতে হবে। চারা রোপণের ১০-১৫ দিন পর্যন্ত জমিতে ২-৪ সেমি দাঁড়ানো পানি রাখতে হবে। প্রতিবার এমন পরিমাণ পানি দিতে হবে যাতে জমিতে ৫ সেমি গভীরতায় পানি থাকে। পাইপের ভেতরের পানি ১৫ সেমি নিচে নেমে গেলে আবার সেচ দিতে হবে। ফুল আসার পর ২ সপ্তাহ পর্যন্ত জমিতে ২-৪ সেমি পানি রাখতে হবে। অতঃপর ফসল তোলার ২ সপ্তাহ আগে সেচ বন্ধ করতে হবে। উল্লিখিতভাবে আজহার আলী জমিতে সেচ প্রদান করেন।

6 views

Related Questions