1 Answers
উদ্দীপকে জারিফের মা আচার বানানোর মাধ্যমে আমগুলো সারাবছর খাওয়ার উপযোগী করে রাখলেন।
আম যেহেতু পচনশীল খাদ্যপণ্য তাই সংগ্রহের পরপর খেতে কিংবা সংরক্ষণ করতে হয়। জারিফদের বাগানের বেশিরভাগ আম কালবৈশাখী ঝড়ের কারনে ঝরে গিয়েছিল। ফলে তা সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা না হলে পচনকারী জীবাণু ও পোকামাকড়ের সংক্রমণ বেড়ে যায়, প্রস্বেদনের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে যায়। এভাবে ফল নেতিয়ে যায়, ওজন ও গুণগতমান কমে এবং পচে যায়। ফল সংরক্ষণ করা হলে তা সারাবছর খাওয়া যায়, পুষ্টির চাহিদা পূরণ হয়। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা হলে উৎপাদিত পণ্যের অপচয় রোধ করা সম্ভব হয়। আচার বানালে তাতে আমের জলীয়াংশ কমে গিয়ে (১২% বা কম) তেলে সম্পৃক্ত হয়ে উঠলে ফলের সংরক্ষণ ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ, পচন জীবাণুর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে সরিষার তেল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এবং ফলের গুণগত মান বজায় রাখে।
আচার বানিয়ে জারিফের মা সারা বছরই স্বাচ্ছন্দ্যে আম খেতে পারবেন এবং এর ফলে আমগুলো পচনের হাত থেকে রক্ষা পাবে।