1 Answers

শিউলি গর্ভবতী হওয়ায় ডাক্তার তাকে উল্লিখিত টিকা গ্রহণ করতে বলেন। শিউলি পাঁচ মাসের গর্ভবতী। এটিই তার প্রথম সন্তান। এক্ষেত্রে যে টিকাটি তার এখন গ্রহণ করা উচিত ডাক্তার সে সম্পর্কেই তাকে পরামর্শ দিয়েছেন।

গর্ভাবস্থায় কেবল একটি টিকা মাকে দিতে হয়, তা হলো টিটেনাস টক্সয়েড। যদি পূর্বে কোনো নারীর পাঁচবার টিটেনাস টিকা দেওয়া হয়, তার আর কোনো টিকা দেওয়ার প্রয়োজন নেই। তা না হলে গর্ভকালীন ৫ম বা ৬ষ্ঠ মাসে একটি টিটি টিকা এবং এক মাস পর আরেকটি টিকা দিতে হবে। যদি আগের গর্ভকালীন দুটি টিকা দেওয়ার ইতিহাস থাকে এবং ৫ বছরের মধ্যেই আবার গর্ভধারণ হয়ে থাকে, তবে ২য় বা ৫ম মাসে ১টি টিকা দিলেই চলবে। কিন্তু দুটি গর্ভধারণের মাঝে বিরতি ৫ বছরের বেশি হলে ২ বারই টিকা দিতে হবে। এ বিষয়টিই ডাক্তার শিউলিকে বলেছিলেন।

5 views

Related Questions