1 Answers

উদ্দীপকের রাজিয়া বেগমের ডিপফ্রিজ থাকা সত্ত্বেও তিনি পদ্ধতিগত ত্রুটির কারণে সঠিকভাবে শাকসবজি সংরক্ষণ করতে পারছিলেন না।

প্রকৃতিগতভাবে শাকসবজি অত্যন্ত পচনশীল একটি বস্তু। তবে উপযুক্ত সংরক্ষণ পদ্ধতিতে এগুলোকে বহুদিন ব্যবহার উপযোগী রাখা যায়। এ রকম একটি সংরক্ষণ পদ্ধতি হলো ডিপফ্রিজ পদ্ধতি। এ পদ্ধতিতে ধুলাবালি পরিষ্কার করে ও ধুয়ে শাকসবজিকে ফুটন্ত গরম পানিতে ৩-৫ মিনিট ডুবিয়ে ব্লাঞ্চিং এর মাধ্যমে শারীরবৃত্তীয় ও রাসায়নিক কার্যকলাপ বন্ধ করে গরম পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে। অতঃপর প্রয়োজন অনুযায়ী পলিথিনের ছোট ছোট প্যাকেটে ভরে শাকসবজি ডিপফ্রিজে রাখতে হয়। ডিপফ্রিজারে -১৮° সে. তাপমাত্রায় সংরক্ষণ করলে শাকসবজি বহুদিন খাওয়ার উপযুক্ত থাকে।

তাই রাজিয়া বেগমের ক্ষতি রোধ করতে আমি তাকে উল্লিখিত পদ্ধতিতে সবজি ডিপফ্রিজে সংরক্ষণ করতে বলব।

5 views

Related Questions