1 Answers
উদ্দীপকের মাহিন তার জমিতে উৎপাদিত পেঁয়াজ বিভিন্নভাবে শোধন করে পচন রোধ করতে পারত। কিন্তু অসতর্কভাবে সংগ্রহের সময় আঘাতপ্রাপ্ত হওয়াই পেঁয়াজগুলোর উক্ত অবস্থা সৃষ্টির কারণ।
শাকসবজি টাটকা ও সফলভাবে উৎপাদনের পূর্বশর্ত হলো রোগজীবাণুর সংক্রমণ থেকে এগুলোকে রক্ষা করা। মাহিন বায়ুরোধী প্রকোষ্ঠে সালফার ডাই-অক্সাইডের ধোঁয়ায় পেঁয়াজ শোধন করতে পারত। পেঁয়াজ সংগ্রহ করার পর ছত্রাকনাশক যেমন-বেনোমিল অথবা ব্যাকটেরিয়ানাশকের হালকা জলীয় দ্রবণে চুবিয়েও শোধন করতে পারত।
উন্নত বিশ্বে শাকসবজির সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধিতে প্রস্বেদন ও শ্বসন নিয়ন্ত্রক হরমোন ব্যবহার করা হয়। এছাড়াও মাহিন গামা রশ্মি প্রয়োগ করে পেঁয়াজ শোধন করতে পারত।
উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করে সে পেঁয়াজগুলো পচনের হাত থেকে রক্ষা করতে পারত। এভাবে সে উদ্ভূত সমস্যার সমাধান করে আর্থিকভাবে লাভবান হতে পারত।