1 Answers

জাফর মোল্লার নাগরিক সচেতনতা ও উপযুক্ত পদক্ষেপের সমন্বয়ই পানি দূষণ রোধ করতে পারে- বক্তব্যটি যথার্থ ও সার্থক।

আমরা জানি, পানির অপর নাম জীবন। কিন্তু এ পানি কোনোভাবে দূষিত হলে তখন তা হয়ে ওঠে জীবন হরণকারী। তাই পানি দূষণ রোধ করতে চাই সব নাগরিকের সচেতনতা ও কার্যকরী সমন্বিত পদক্ষেপ। এজন্য করণীয় হচ্ছে:

শিল্পবর্জ্য পানিতে ফেলা বন্ধ কিংবা তা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। পানি নীতি ও পানি সম্পদ রক্ষায় কঠোর আইন করে তা প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ যাতে কৃষি জমির মাধ্যমে পানিকে দূষিত না করতে পারে তা সব জনসাধারণকে নিশ্চিত করতে হবে। নদীতে অপরিকল্পিত বাঁধ দিয়ে নদীর গতিপথ রুদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ বা ময়লা আবর্জনা ফেলা যাবে না। পানির সর্ব প্রকার দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

পরিশেষে বলা যায় যে, জাফর মোল্লার মতো নাগরিক সচেতনতা ও উপযুক্ত পদক্ষেপের সমন্বয়ই পানি দূষণ রোধ করতে পারে।

5 views

Related Questions