1 Answers
উদ্দীপকের ঘটনা-২ এ সায়ানের ক্ষেত্রে গৃহীত পুলিশের পদক্ষেপ অপরাধ প্রতিরোধে ভূমিকা পালন করলেও তাদের আচরণ যৌক্তিক নয়।
উদ্দীপকের ঘটনা-২ এ নবম শ্রেণির শিক্ষার্থী সায়ান ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে পুলিশ তাকে কারাগারে অন্যান্য কয়েদিদের সাথে বন্দি রাখে। পুলিশের এ আচরণ অপরাধ দমনে ভূমিকা রাখলেও এটি যৌক্তিক নয়। কারণ সায়ান একজন কিশোর।
বাংলাদেশে ১২-১৬ বছর বয়সী ছেলেমেয়েকে কিশোর-কিশোরী হিসেবে গণ্য করা হয়। এ দেশের আইন ব্যবস্থায় কিশোর অপরাধীদের ক্ষেত্রে শাস্তির পরিবর্তে সংশোধনমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কেননা কিশোর-কিশোরীরা অতি সহজে পারিপার্শ্বিক অবস্থা দ্বারা প্রভাবিত হয়। তাছাড়া এসব কম বয়সী ছেলেমেয়েরা সাধারণ কয়েদিদের সাথে থাকলে তাদের সংস্পর্শে তারা আরও বড় অপরাধী হয়ে উঠতে পারে। তাই কিশোর সংশোধনের জন্য সংশোধনমূলক কারাগার ব্যবহার করা যেতে পারে।
তাই আমি মনে করি, সায়ানের ক্ষেত্রে পুলিশের এমন আচরণ অপরাধ প্রতিরোধে কিছুটা কার্যকর হলেও তা যৌক্তিক নয়। কেননা, এ ধরনের শাস্তি ভবিষ্যতে তাদের আরও বড় ধরনের অপরাধী করে তুলতে পারে।