1 Answers

মাছের বৈদেশিক বাজার ফিরে পেতে গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের ব্যবসায়ীদের নিষ্ঠা, সততা ও সৃজনশীলতার কারণেই আস্তে আস্তে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সঠিক অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি থাকায় তারা যদি কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তাহলে এর নেতিবাচক প্রভাব পুরো বাংলাদেশের ব্যবসায়ীদের ওপর পড়তে পারে। আর তাই এরূপ অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে সাথে সাথে তা সমাধান করে সুনাম পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে।

উদ্দীপকের মি. তাইয়ান একজন মাছ ব্যবসায়ী। তিনি রাতারাতি বড়লোক হওয়ার বাসনা নিয়ে মাছের ভিতর এক ধরনের ভারি পানি ঢুকিয়ে বিদেশে রপ্তানি করেন। এটি বিদেশে পরীক্ষায় ধরা পড়ায় সমগ্র বাংলাদেশ থেকে তারা মাছ আমদানি বন্ধ করে দিয়েছে। এর বিরূপ প্রভাব পড়ে বাংলাদেশের মাছ রপ্তানিকারক এবং সার্বিক অর্থনীতির ওপর। এমন অবস্থায় সরকার মি. তাইয়ানের রপ্তানির লাইসেন্স বাতিল করে তাকে আইনের আওতায় আনার পাশাপাশি বিদেশের সাথে সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা চালায়। সরকার এবং ব্যবসায়িক মহল জোরালোভাবে বিদেশিদের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে আবারও মাছ রপ্তানির চেষ্টা চালান। সেই সাথে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেন।

পরিশেষে বলা যায়, মাছের বৈদেশিক বাজার ফিরে পেতে সরকার এবং ব্যবসায়িক মহলের গৃহীত কার্যক্রম অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে আমি মনে করি।

4 views

Related Questions