1 Answers

উদ্দীপকে ইকরা ফোন লিমিটেডে নিয়ন্ত্রণে ব্যতিক্রম নীতিটি গ্রহণ অত্যন্ত যৌক্তিক।

ব্যতিক্রমের নীতি বলতে কার্যক্ষেত্রে ব্যতিক্রমী ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে সেক্ষেত্রে বিশেষ কর্মব্যবস্থা গ্রহণ করাকে বোঝায়।

উদ্দীপকে ইকরা ফোন লিমিটেড বিগত ৫ বছর ধরে ব্যবসায় করছে। প্রতিষ্ঠানটি আগামী ২ বছরের মধ্যে তাদের আয়কে বিনিয়োগকৃত মূলধনের সমপরিমাণ করতে পারবে বলে মনে করেন। এজন্য ব্যবসায় যেসব বিশেষ ক্ষেত্র সংশ্লিষ্ট নির্বাহী কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না সেগুলোকে চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ কর্মব্যবস্থা গ্রহণ করছেন। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের ব্যতিক্রমের নীতি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এরূপ নীতির মাধ্যমে সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের বিচ্যুতির সৃষ্টি হলে সেগুলোকে চিহ্নিত করে যেখানে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়। এভাবে ব্যতিক্রম ক্ষেত্রগুলোকে বিশেষ দৃষ্টি আরোপ করতে হয়।

পরিশেষে বলা যায়, ইকরা ফোন লিমিটেডে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অধিক কার্যকর ও ফলপ্রসূ করার জন্য উল্লিখিত নীতির অনুসরণ করা আবশ্যক।

5 views

Related Questions