1 Answers
উদ্দীপকে ব্যবসায় পুরুর ৭ বছর পর ইকরা ফোন লিমিটেড বিইপি বিশ্লেষণ কৌশলের সম-আয়-ব্যয় বিন্দুতে পৌঁছবে বলে আশা করছে। নির্দিষ্ট সময় শেষে যে বিন্দুতে বা পর্যায়ে মোট আয় মোট ব্যয়ের সমান হয় তাকে সম-আয়-ব্যয় বিন্দু বলে। এটি নিয়ন্ত্রণের অন্যতম একটি কৌশল।
উদ্দীপকে ইকরা ফোন লিমিটেড বিগত ৫ বছর ধরে ব্যবসায় করছে। প্রতিষ্ঠানটি শুরুতে ২০ কোটি টাকা মূলধন বিনিয়োগ করে। প্রতিষ্ঠানটি আশা করছে আগামী ২ বছরের মধ্যেই তাদের বিনিয়োগকৃত মূলধন পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে। অর্থাৎ ইকরা ফোন লিমিটেড আগামী ২ বছর পর সম-আয়-ব্যয় বিন্দুতে পৌঁছবে। এটি প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিয়ন্ত্রণের জন্য একটি অধিক কার্যকরী কৌশল। এর মাধ্যমে কী পরিমাণ উৎপাদন ও বিক্রয় করলে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারবে ব্যবস্থাপনা তা জানতে পারে। এ ব্যবস্থা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাই বলা যায় ইকরা ফোন লিমিটেড ব্যবসায় শুরুর ৭ বছর পর বিইপি বিশ্লেষণ কৌশলের সম-আয়-ব্যয় বিন্দুতে পৌছাবে।