1 Answers

উদ্দীপকে এডিপি লিমিটেড নিয়ন্ত্রণের বেঞ্চমার্কিং কৌশল ব্যবহার করছেন। যে শক্তিশালী কৌশল বা প্রক্রিয়ার মাধ্যমে অন্য প্রতিযোগী প্রতিষ্ঠান কীভাবে অধিক মানসম্পন্ন পণ্য বা সেবা উৎপাদন করছে তা জেনে নিজ প্রতিষ্ঠানের পণ্য বা সেবার সাথে তুলনা করে সে অনুযায়ী পণ্য উৎপাদনকে বেঞ্চমার্কিং বলে।

উদ্দীপকে এডিপি লিমিটেড বেঞ্চমার্কিন পদ্ধতি অনুসরণ করে তাদের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কৌশল পরিচালনা করছেন। এক্ষেত্রে এডিপি লিমিটেড এসিপি লিমিটেডের চিপস উৎপাদনের কৌশল ও মান অনুসরণ করছে। অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানের এ উৎপাদন কৌশল অনুসরণ করাই হলো বেঞ্চমার্কিং। এরূপ কৌশলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রতিষ্ঠানের মানকে অনুসরণ করে বা তাদের স্নানকে নিজেদের জন্য আদর্শমান হিসেবে নির্ধারণ করে নিজস্ব পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে এসিপি লিমিটেড বাজারে মানসম্পন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হওয়ায় এডিপি লিমিটেড তাদের কৌশল অনুসরণ করে। তাই বলা যায়, এডিপি লিমিটেড বেঞ্চমার্কিং পদ্ধতি অনুসরণ করে তাদের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কৌশল পরিচালনা করছেন। 

4 views

Related Questions