1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানটি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ কৌশর ব্যবহার করছে। যে পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলে।

উদ্দীপকে XYZ কোম্পানির উৎপাদন ইউনিট প্রতি মাসে ১,০০০ একক পণ্য উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। অক্টোবর মাস শেষে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন ইউনিট থেকে জানতে পারলেন মাত্র ৭৫০ একক উৎপাদন সম্ভব হয়েছে। উৎপাদন কম হওয়ার কারণ বের করে পরবর্তী মাসে লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় যাকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলে। এ পদ্ধতিতে কার্য ফলাফলের সংখ্যাত্মক বা পরিসংখ্যানিক উপাত্ত সংগ্রহ করা হয় এবং বিশ্লেষণ করা হয়। এগুলোকে আদর্শমানের সাথে তুলনা করে বিচ্যুতি শনাক্ত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই বলা যায়, XYZ প্রতিষ্ঠানটি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ কৌশল ব্যবহার করছে।

5 views

Related Questions