উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানটি দায়ের ভিত্তিতে সাধারণ বা সক্রিয় অংশীদারি ব্যবসায় সংগঠন।
অংশীদারি ব্যবসায়ের মালিকগণের মধ্যে যারা ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত থাকেন এবং অসীম দায় বহনসহ লাভ-লোকসানের ভাগ গ্রহণ করেন তাদেরকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলা হয়।
উদ্দীপকের মি. মামুন তার বন্ধু কল্লোলসহ আরও ৭ জন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু মি. মামুন ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবেন না। তাই সকলের সম্মতিক্রমে কল্লোলকে ব্যবসায় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অংশীদারি আইন অনুযায়ী সাধারণ অংশীদারগণ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন কিন্তু সীমিত অংশীদারের সুযোগ পায় না। এক্ষেত্রে মামুন স্বেচ্ছায় অংশীদারদের সম্মতিক্রমে ব্যবসায় পরিচালনার দায়িত্ব নিতে পারবেন না। ব্যবসায়ে অংশীদারগণ সকলেই মূলধনের সমপরিমাণ দায় বহন করে বিধায় এটি একটি সাধারণ বা সক্রিয় অংশীদারি ব্যবসায় সংগঠন।