1 Answers
উদ্দীপকে প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন।
যদি কোনো অংশীদারি ব্যবসায়ে কোনো অংশীদারের দায় সীমিত বা সীমাবদ্ধ থাকে তবে তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। আইনানুযায়ী এরূপ অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে দুইজন অসীম দায়সম্পন্ন অংশীদার থাকা আবশ্যক। অন্যথায় উক্ত অংশীদারি ব্যবসায় গঠিত বা টিকে থাকতে পারে না।
উদ্দীপকের কামাল, সৈকত ও রঞ্জু মিলে একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করে। তাদের মূলধনের পরিমাণ সমান এবং সকলে সমান মুনাফা ভোগ করে। কিন্তু রঞ্জু মূলধনের অতিরিক্ত দায় বহন করে না। চুক্তি অনুযায়ী রঞ্জু সীমিত দায় অংশীদার। তাই বলা যায়, ব্যবসায়টি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়।
4 views
Answered