1 Answers

উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি একটি উৎপাদক সমবায় সমিতি।

কতিপয় উৎপাদক শ্রেণির মানুষ নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে, তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। সাধারণত কৃষক, মৎস্যজীবী, মৎস্যচাষি, মৃৎশিল্পী, দুগ্ধ উৎপাদনকারী ইত্যাদি ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নিজেদের স্বার্থ রক্ষায় উৎপাদক সমবায় সমিতি গঠন করে থাকে।

উদ্দীপকের আনন্দপুরের তাঁতশিল্পীরা নিজেদের কল্যাণে একটি সমবায় সমিতি গঠন করেন। তারা মূলত মহাজন, দালাল, মধ্যস্থ ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তিবর্গের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে এরূপ সমবায় সমিতি গঠন করেন। আর উক্ত সমবায় সমিতির মূল উদ্দেশ্য উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ করা। সুতরাং তাদের কার্য বিবেচনায় নিঃসন্দেহেই আনন্দপুরের তাঁতশিল্পীদের সংগঠনকে উৎপাদক সমবায় সমিতি হিসেবে বিবেচনা করা যায়।

6 views

Related Questions