1 Answers
উদ্দীপকে জনাব মোদাচ্ছের হোসেন নিয়ন্ত্রণের পার্ট কৌশল ব্যবহার করেছেন।
আধুনিক বৃহদায়তন প্রতিষ্ঠানে একাধারে পরিকল্পনা কৌশল ও নিয়ন্ত্রণ কৌশল হিসেবে এরূপ পদ্ধতি ব্যবহৃত হতে দেখা যায়। এতে প্রতিষ্ঠানে সম্পাদিত বিভিন্ন কাজ, তা শুরু ও শেষের সময় এবং এক কাজ অন্য কাজের সাথে যুক্ত হওয়ার সময়কাল চার্টের মাধ্যমে নির্দেশিত হয়। যে কাজগুলো বিরামহীনভাবে সম্পাদিত হবে তাকে মোটা রেখার দ্বারা চিহ্নিত করে একটি 'সংকটময় পথ' নির্দেশ করা হয়। ফলে নিয়ন্ত্রক এ সংকটময় পথের ওপর অধিক নজর রেখে চার্ট অনুযায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। উদ্দীপকে জনাব মোদাচ্ছের হোসেন তার প্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা অনুযায়ী কার্যসম্পাদন করেন। তিনি গুরুত্বপূর্ণ কাজগুলোকে চিহ্নিত করে সময় নির্ধারণ করেন যা নিয়ন্ত্রণের পার্ট কৌশলকে নির্দেশ করে। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের কাজ ও সময়ের একটি চার্ট বা রুটিন তৈরি করেন যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।