1 Answers

উদ্দীপকে সাফিন আহমেদ নিয়ন্ত্রণের ব্যক্তিগত পর্যবেক্ষণ কৌশলটি অবলম্বনে করেছেন

ব্যক্তিগত পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যবস্থাপক ব্যক্তিগতভাবে ঘুরে ঘুরে কর্মীদের কাজে তদারক করেন এবং ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করেন।

উদ্দীপকে সাফিন আহমেদ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ ছাড়াও স্ব-শরীরে উপস্থিত হয়ে কর্মীদের কাজের তত্ত্বাবধান করেন। কোনো ভুল-ত্রুটি হলে এর কারণ শনাক্ত করে থাকেন। এমনকি তিনি সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করে গত মাসে প্রতিষ্ঠান হতে ৫ জন কর্মীকে চাকরিচ্যুত করেন। অর্থাৎ সাফিন আহমেদ নিয়ন্ত্রণের ব্যক্তিগত পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঊর্ধ্বতনের ব্যক্তিগত পর্যবেক্ষণ প্রাচীনকাল হতে বর্তমান অবধি নিয়ন্ত্রণের অন্যতম কৌশল। প্রতিষ্ঠানের নিচের স্তরে নিয়োজিত নির্বাহীরা ব্যক্তিগত পর্যবেক্ষণের দ্বারা অধস্তনদের কাজের ত্রুটি নির্ধারণ, পরামর্শ ও নির্দেশনা প্রদানের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন। তাই বলা যায়, সাফিন আহমেদ নিয়ন্ত্রণের ব্যক্তিগত পর্যবেক্ষণ কৌশলটি অবলম্বন করেছেন।

4 views

Related Questions