আজিজ আহমেদ বর্তমানে প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা অনুসরণ করছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে আজিজ আহমেদ বর্তমানে প্রকৃতির ভিত্তিতে কৌশলভিত্তিক পরিকল্পনা অনুসরণ করেছেন।
কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য মধ্যম পর্যায়ের নির্বাহী কর্তৃক প্রণীত পরিকল্পনাকে কৌশলভিত্তিক পরিকল্পনা বলে।
উদ্দীপকে আজিজ আহমেদ তার ফ্যাক্টরিতে পলিথিন উৎপাদন করতেন। কিন্তু পলিথিন নিষিদ্ধ হওয়ার আগাম সংবাদ তিনি জানতে পেরেছিলেন। তাই প্রথম থেকে তিনি পলিথিনের পরিবর্তে পাটজাত দ্রব্য উৎপাদন শুরু করেন। অর্থাৎ আজিজ আহমেদ পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলার জন্য এক ধরনের কৌশল অবলম্বন করেন তা কৌশলভিত্তিক পরিকল্পনা হিসেবে বিবেচিত। এরূপ পরিকল্পনা এক ধরনের স্থায়ী পরিকল্পনা। সাধারণত তাৎক্ষণিকভাবে সৃষ্ট কোনো পরিস্থিতি মোকাবিলা বা ঘটনা প্রতিরোধের লক্ষ্যে বুদ্ধিদীপ্ত কৌশল নির্ধারণ করাই এ ধরনের পরিকল্পনার মূল বিষয়। তাই বলা যায়, আজিজ আহমেদ বর্তমানে প্রকৃতির ভিত্তিতে কৌশলভিত্তিক পরিকল্পনা অনুসরণ করেছেন।